April 19, 2026, 4:26 am
শিরোনামঃ
দুই বছরেও চালু হয়নি ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা সরকারি হাসপাতাল ; চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সীমান্তবাসী সময়মতো হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু : শিক্ষামন্ত্রী ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ : নৌমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা চুক্তি না হলে আমাদের আবার বোমা ফেলতে হবে : ট্রাম্প পারমাণবিক বিজ্ঞানীদের মৃত্যু ও নিখোঁজে যুক্তরাষ্ট্রে উদ্বেগ লেবাননে হলুদ রেখা নির্ধারণ করছে ইসরায়েলি বাহিনী
এইমাত্রপাওয়াঃ

বার্ণ ইনস্টিটিউট পরিদর্শন করলেন সায়মা ওয়াজেদ ও ভুটানের রাজা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল ও ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে আসেন তারা। এ সময় তাদেরকে অভ্যর্থনা জানানোর পাশাপাশি হাসপাতাল ঘুরিয়ে দেখান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট দেশের স্বাস্থ্যখাতের সক্ষমতার একটি আইকন হয়ে দাঁড়িয়েছে দেশে ও বিদেশে। হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ভুটানের রাজা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক।

সফলতার গল্প শোনেন চিকিৎসকদের সাথে। একই ধরণের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় বাংলাদেশের কারিগরি, প্রযুক্তিগত ও প্রশিক্ষণ সহায়তা চায় ভুটান।

ভুটানের রাজা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। বার্ন ইনস্টিটিউটে কার্মা দেওয়া নামে ভুটানের এক নারী চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার অগ্রগতি দেখেও স্বস্তি প্রকাশ করেন ভুটানের রাজা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনাকে দ্রুততার সাথে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে জানান, মুক্তিযুদ্ধে প্রথম স্বীকৃতি প্রদানকারী ভুটানের প্রতি কৃতজ্ঞতার অংশ হিসেবে দেশটিতে একটি বার্ণ ইউনিট প্রতিষ্ঠায় সহযোগিতা করছে বাংলাদেশ। ভুটানকে এ ধরণের হাসপাতাল নির্মাণে সহযোগিতা করা চিকিৎসা খাতে বাংলাদেশের সক্ষমতার বহিঃপ্রকাশ বলেই মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page