September 24, 2026, 9:49 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরের হিলি স্থল বন্দরে জিরার কেজি ৬০০ টাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দিনাজপুর হিলি স্থলবন্দরের হিলি বাজারে জিরার দাম হ্রাস পাওয়ার ফলে প্রকার ভেদে ১ হাজার ১৫০ টাকা কেজি দরের জিরা বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। আগামীতে এ মসলার দাম আরও কমতে পারে বলে ব্যবসায়ীরা জানান।
রোববার রাতে হিলি বাজারে ঘুরে জানা গেছে, গতবছর রমজান মাস শুরুর দিকে ৪০০ থেকে ৪৫০ টাকা দরে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে। ডিসেম্বর মাসে এই মসলা বিক্রি হচ্ছিল বাজারে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও ও হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ হারুন মোবাইল ফোনে বলেন, চলতি বছর ভারত থেকে জিরার আমদানি বেশি হওয়ায় দাম কমতে শুরু করেছে। গত জানুয়ারি থেকে তিন মাসে পর্যায়ক্রমে জিরার দাম কমেছে কেজি প্রতি ৫৫০ টাকা। বর্তমানে ভারত থেকে আমদানিকৃত কাকা জিরা ৬০০ টাকা, বাবা জিরা ৬২০ টাকা, মধু জিরা ৬২০ টাকা, অমরিত জিরা ৬০০ টাকা, সোনা জিরা ৬৩০ টাকা ও ডিবিগোল্ড জিরা ৬৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারসহ দিনাজপুর জেলায় পিয়াজের দামও কমতে শুরু করেছে। এখন দেশি পিয়াজ ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবনা চলন বিল থেকে আমদানি করা পিয়াজ শুকনো ও মানসম্পন্ন হওয়ায় ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page