November 29, 2026, 3:06 am
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাদহের মহেশপুরে ১৩ হাজার কৃষকের মাঝে প্রনোদনা কর্মসূচীর বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাদহের মহেশপুরে খরিপ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে এলাকার ১৩ হাজার কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৮ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত খরিপ মৌসুমে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের এমপি সালাউদ্দীন মিয়াজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতন হেনা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভীদ সংরক্ষণ) শিকদার মোহাম্মদ মোহাইমেন আক্তার, মহেশপুর উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা ও উপ-সহকারী কৃষি অফিসার ফারুকুজ্জামান।

পরে ১৩ হাজার কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page