June 10, 2026, 12:36 am
শিরোনামঃ
বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক ইসলাম নয়; মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা : অর্থমন্ত্রী দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ : সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন নীতিমালায় যুক্ত হলো সর্বজনীন পেনশন স্কিমে মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে হত্যা পাকিস্তান নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১১ জন নিহত ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা দিল নেপাল প্রথমবারের মতো ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো ভারত
এইমাত্রপাওয়াঃ

প্রাইভেট হাসপাতালে রোগ নির্ণয় পরীক্ষার ফি নির্ধারণ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্য সুরক্ষা আইন করে দেশের সকল প্রাইভেট হাসপাতালে রোগ নির্ণয় পরীক্ষার ফি নির্ধারণ করা হবে। গ্রামীণ স্বাস্থ্য সেবা উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

আজ শনিবার দুপুরে গাজীপুরের তেঁতুইবাড়ি এলাকায়  শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।

ডা: সামন্ত লাল সেন বলেন, গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালকে কিভাবে আরও সচল করা যায়, এখানে এসে মানুষ আরও সেবা নিতে পারেন সেই পদক্ষেপ নেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে এক মত বিনিময়ে সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক অধ্যাপক ড আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের উপাচার্য অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদ নুরুল হক, জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা: মাহমুদ আক্তার।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page