September 14, 2026, 4:10 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিনা খরচে সরকারীভাবে জর্ডানে গার্মেন্টসকর্মী প্রেরণের লক্ষ্যে পিরোজপুরে সভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সরকারীভাবে জর্ডানের বিভিন্ন ফ্যাক্টরীতে বিনা খরচে গার্মেন্টস কর্মী নিয়োগের বিষয়টি প্রচারের লক্ষ্যে পিরোজপুরে আজ এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওভারসীস লিমিটেড এর এমডি সরকারের উপসচিব এবিএম আব্দুল হালিম। এ অবহিতকরণ সভায় জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সংবাদকর্মী, সরকারের জেলা পর্যায়ের বিভিন্ন অফিসারগণ উপস্থিত ছিলেন। এবিএম আবদুল্লাহ জানান এ পর্যন্ত বিনা খরচে লক্ষাধিক কর্মীকে জর্ডানে প্রেরণ করা সম্ভব হয়েছে, যাদের অনেকেই দুই থেকে তিন লাখ টাকা বেতন পাচ্ছে। যেহেতু সরকরি ব্যবস্থাপনায় এ কর্মী প্রেরণ করা হয়ে থাকে বিধায় এখানে প্রতারিত হবার কোন আশঙ্কা নাই। দক্ষিণ কোরিয়ায়ও একই পদ্ধতিতে কর্মী প্রেরণের উদ্যোগ নেয়া হয়েছে। ওয়েল্ডিং এর কাজ এবং কোরিয়ান ভাষা শিখতে পারলেই ভালো বেতনে দক্ষিণ কোরিয়ায় যাওয়া সম্ভব। জর্ডানে গার্মেন্টস কর্মী হিসেবে চাকুরীর জন্য খরচ সংশ্লিষ্ট কোম্পানী বহন করবে। নারী কর্মীদের বিদেশ গমনের ক্ষেত্রে পরিবারের অথবা আইনানুগ অভিভাবকের সম্মতি অবশ্যই প্রয়োজন এবং ৫ বছরের কম বয়সী শিশুর মায়েরা কোন অবস্থাতেই নিয়োগের জন্য বিবেচিত হবেন না বলেও জানান তিনি।   সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন এটি একটি সুবর্ণ সুযোগ এবং বর্তমান সরকারের একটি মহতী উদ্যোগ। এ সুযোগ কাজে লাগিয়ে অনেক পরিবার সুখ-স্বাচ্ছন্দে বসবাস করছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page