August 8, 2026, 5:35 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে সর্বজনীন পেনশন স্কিমের ২২৭ বুথ উদ্বোধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ‘জীবন সাজাবে জীবন বাঁচাবে সামাজিক সুরক্ষা রক্ষাকবচ সর্বজনীন পেনশন স্কিম’ এ প্রতিপাদ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলায় একযোগে ২২৭টি রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন হয়েছে।
আজ সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে একযোগে এসব রেজিস্ট্রেশন বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
২২৭টি রেজিস্ট্রেশন হচ্ছে-উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে ৯টি, সহকারী কমিশনার ভূমি অফিসে ৮টি, পৌরসভায় ৭টি, ইউনিয়ন পরিষদে ৯৩টি, ইউনিয়ন ভূমি অফিসে ৬৫টি, মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫টি, সিটি ব্যাংকে ৪টি, মতলব দক্ষিণ থানায় ১টি এবং উপজেলার অন্যান্য অফিসে ৪টি।
জেলা প্রশাসক বক্তব্যে বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হলে, দেশের প্রাপ্ত বয়স্ক নাগরিক পেনশন সুবিধা নিতে পারবেন। শারিরীক অক্ষমতার সময় পেনশন আপনাকে স্বাচ্ছন্দ্য এনে দিবে, সরকারের সর্বজনীন পেনশন স্কীম অবসর বয়সে আপনার জীবন সাজাতে দায়িত্ব নিবে। জাতীয় সংসদের প্রণীত আইনের ভিত্তিতে সরকারের পেনশন স্কীমের ওপর আস্থা রেখে দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল সচেতন নাগরিকের হতাশামুক্ত জীবনের লক্ষ্যে এ স্কীম গ্রহণ করা উচিৎ বলে মনে করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইমরান শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page