October 3, 2026, 9:52 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ছবি সম্বলিত জায়নামাজ আমদানি বন্ধে আবেদন নিষ্পত্তির নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পবিত্র কাবা শরিফ, মদিনা শরিফ ও আল-আকসা মসজিদের ছবি সম্বলিত জায়নামাজ আমদানি ও উৎপাদন বন্ধে আবেদন নিস্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। বাণিজ্য মন্ত্রণালয়কে এই আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট ইলিয়াস আলী মন্ডল।
পবিত্র কাবা শরিফ, মদিনা শরিফ ও আল-আকসা মসজিদের ছবি সম্বলিত জায়নামাজ বিক্রি, আমদানি ও উৎপাদন বন্ধের নির্দেশনা চেয়ে গত ২৯ জানুয়ারি হাইকোর্টে রিট করেন আরিফুর রহমান। গত ২৯ জানুয়ারি  হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে রিটটি দাখিল করা হয়। এতে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
এর আগে পবিত্র কাবা শরিফ, মদিনা শরিফ ও আল-আকসা মসজিদের ছবি সম্বলিত জায়নামাজ বিক্রি, আমদানি ও উৎপাদন বন্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়। ওই আবেদনে সায় না দেয়ায় সংক্ষুদ্ধ হয়ে রিটটি দায়ের করেন আরিফুর রহমান। আবেদনটি নিষ্পত্তি করতে আজ নির্দেশ দেয় উচ্চ আদালত।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page