April 29, 2026, 3:41 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মাগুরার বালিদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্যর জমি দখলের অভিযোগ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে রাশিয়া ; যুক্ত হচ্ছে এস-৫০০

​​​​​​অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, শিগগিরি তার দেশ আরো উন্নতমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে।

রাশিয়ার শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সাথে বৈঠকের সময় তিনি এই তথ্য জানান। তিনি বলেন, বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করাই এখন মস্কোর কাছে অগ্রাধিকার পাচ্ছে।

শোইগু বলেন, স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী পানৎশির সিস্টেম দ্বিগুণ করা হবে। এই সিস্টেমে স্বয়ংক্রিয় কামান এবং ক্ষেপণাস্ত্র থাকে। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধে এই ব্যবস্থা অসাধারণ ভূমিকা পালন করেছে।

সের্গেই শোইগু বলেন, চলতি বছরেই রাশিয়ার সশস্ত্র বাহিনী অতি উন্নতমানের এস-৫০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাবে। এই ব্যবস্থা বিমান এবং কৌশলগত ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পারে। এস-৫০০ সম্পর্কের খুব বেশি জানা না গেলেও রাশিয়া এরইমধ্যে জানিয়েছে যে, এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারবে। এছাড়া, শত্রুর লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিচু দিয়ে উড়ে গিয়ে আঘাত করতে পারবে। এর পাশাপাশি রাশিয়ার সামরিক বাহিনী নতুন প্রজন্মের রাডার সিস্টেমও হাতে পাবে বলে জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page