August 16, 2026, 3:49 pm
শিরোনামঃ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি
এইমাত্রপাওয়াঃ

মার্কিন ও ইসরাইলি জাহাজে ইয়েমেনি বাহিনীর নতুন হামলা 

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে আমেরিকার দুটি এবং ইসরাইলের একটি জাহাজে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে তার প্রতি অকুন্ঠ সমর্থন দিয়ে আসছে মার্কিন সরকার।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল (বুধবার) মার্কিন ও ইসরাইলি জাহাজে হামলার কথা ঘোষণা করেন। প্রথম অভিযানে ইয়েমেনের সেনারা এডেন উপসাগরে একটি মার্কিন জাহাজে হামলা চালায়। মায়ের্কস ইয়র্কটাউন নামে ওই জাহাজে উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং সেগুলো নিখুঁতভাবে জাহাজে আঘাত হানে বলে জানান জেনারেল সারি।

একই নৌরুটে আমেরিকার একটি ডেস্ট্রয়ারের ওপর হামলা চালায় ইয়েমেনের সামরিক বাহিনী। এ হামলায় তারা ড্রোন ব্যবহার করে। পাশাপাশি ভারত মহাসাগরে ইহুদিবাদী ইসরাইলের ‘এমএসসি ভারাক্রুজ’ নামে একটি জাহাজের ওপর হামলা চালায়। এ দুটি অপারেশনই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে বলেন জানান জেনারেল সারি।

গত ৭ অক্টোবর দখলদার ইসরাইল ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে বর্বর আগ্রাসন শুরু করে এবং এ পর্যন্ত তাদের গণহত্যামূলক আগ্রাসনে ৩৪ হাজার ১৮৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরাইলের এই বর্বরতার প্রতি অকুন্ঠ সমর্থন দিয়ে আসছে আমেরিকা। এর প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগর, লোহিত সাগর এবং ভারত মহাসাগরে ইসরাইল, আমেরিকা ও ব্রিটেনের জাহাজে হামলা চালিয়ে আসছে। কিন্তু ইয়েমেন বলেছে, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযানও বন্ধ হবে না।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page