July 5, 2026, 5:49 pm
শিরোনামঃ
সরকার সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর : রাষ্ট্রপতি নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর জুনে দেশজুড়ে ৪৭২ সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপিত টাঙ্গাইলে থ্রি-পিস পরে নাচের ভিডিও ভাইরাল হওয়ায় বিএনপি নেতা বহিষ্কার বরিশালে ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক ও স্ট্যাম্পে সাক্ষর নেওয়ার অভিযোগে ২ জন‌ আটক ৮ টি যুদ্ধ মিটমাট করেছি তবু নোবেল পেলাম না : ট্রাম্প হরমুজে বন্ধুরাষ্ট্রদের ছাড় দেওয়ার ঘোষণা দিলো ইরান আমরা প্রতিশোধ নেবোই লেখা পতাকা হাতে তেহরানে শোকার্ত জনতার ঢল
এইমাত্রপাওয়াঃ

হিট স্টোকে নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   নরসিংদীতে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সুলতান উদ্দিন (৭৮) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৮ এপ্রিল) দুপুরে নরসিংদী আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। নিহত সুলতান উদ্দিন সদর উপজেলার ভেলানগর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন আইনজীবীর সহকারী (মুহুরি) ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, প্রতিদিনের মতো নিজ বাড়ি থেকে পেশাগত কাজে আদালতে আসেন সুলতান উদ্দিন। কাজ করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে জেলা কালেক্টেট জামে মসজিদের সামনে আসলে তিনি ঢলে পরে যান। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

নরসিংদী জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধার সুলতান উদ্দিন সাহেবকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাই ময়না তদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারন বলা মুসকিল। তবে রোগীর স্বজনরা জানিয়েছে তার বুকে ব্যাথা ছিল। তার উপর প্রচণ্ড গরমের মধ্যে কাজকর্ম করছিলেন তিনি।

এর আগে ২১ এপ্রিল হিট স্টোকে আক্রান্ত হয়ে সদর উপজেলার মাধবদীতে সাফকাত জামিল ইবান (৩২) নামে একজনের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় হিট স্টোকে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হলো।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page