August 16, 2026, 4:31 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে হবে : ফরাসি প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রোববার বলেছেন, রাশিয়ার সাথে চলমান সংলাপ অব্যাহত রাখতে হবে।

লা ট্রিবিউন দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, রাশিয়ার সঙ্গে আলোচনার দরজা খোলা রেখে আমরা সঠিক কাজটি করছি। ‘তা না হলে, আমরা শান্তি ও নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক শৃঙ্খলাকেও ছেড়ে দিতাম।’
ম্যাক্রোঁ বলেন, একই সময়ে রাশিয়ার বিষয় ‘কৌশলগত দ্ব্যর্থতার’ নীতি চালিয়ে যাওয়া প্রয়োজন।
এপ্রিলের শেষের দিকে, প্যারিসের সোরবোন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতায় ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপকে রাশিয়ার সাথে সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত থাকতে হবে।
ম্যাক্রোঁ আরো বলেন, প্রযুক্তিগত সক্ষমতা এবং রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের স্ট্রাইকিং রেঞ্জ ইউরোপীয় দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
‘যদি ইউক্রেনের কথা বলা হয়, ইউরোপীয়দের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে কারণ এই দেশটি আমাদের সীমান্ত থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার (প্রায় ৯৩২ মাইল) দূরে অবস্থিত’ এ কথা উল্লেখ করে ম্যাক্রোঁ বলেন, ‘যদি রাশিয়া জিতে যায়, তাহলে রোমানিয়া, পোল্যান্ড, লিথুয়ানিয়া বা আমাদের দেশের নিরাপত্তা বিপন্ন হতে মাত্র এক সেকেন্ড লাগবে।’
ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শক্তি এবং ‘আঘাতের দূরত্ব’ আমাদের সকলের জন্য হুমকি সৃষ্টি করেছে।’
রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন,রাশিয়া ইউরোপে কারও জন্য কোনও হুমকি সৃষ্টি করেনি বরং ইউরোপই রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page