October 29, 2026, 10:17 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

বরিশালে হাসপাতালে নবজাতক ফেলে মা উধাও

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন এক নবজাতককে ফেলে গেছেন প্রসূতি ও স্বজনরা। রোববার (৫ মে) ভোরে হাসপাতালের শেখ রাসেল স্ক্যানু নবজাতক সেবাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

এর আগে শনিবার (৪ মে) ওই নবজাতককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ রাসেল স্ক্যানু নবজাতক সেবাকেন্দ্রের নার্স ইনচার্জ জয়নব বিবি।

তিনি বলেন, শনিবার দিবাগত রাতে শিশুটির জন্ম হয়। ৬০০ গ্রাম ওজনের কন্যা শিশুকে ভোরে শেখ রাসেল স্ক্যানু নবজাতক সেবাকেন্দ্রে ভর্তি করা হয়। শনিবার সকালের পর থেকে আর কাউকে পাওয়া যায়নি। ভর্তির সময় দেওয়া একটি নম্বরে যোগাযোগ করা হলে একজন আসার কথা বলেন। তবে রোববার দুপুর পর্যন্ত কেউ আসেনি। সকাল থেকে ওই নম্বরে কল করা হলেও কেউ ধরছে না।

ভর্তির সময় শিশুটির মায়ের নাম চম্পা উল্লেখ করা হয়। ঠিকানা দেওয়া হয় ঝালকাঠির নলছিটি উপজেলা। বর্তমানে শিশুটি সেবা কেন্দ্রে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা ভালো না। হাসপাতাল থেকেই তার চিকিৎসা ব্যয় করা হচ্ছে।

শেবাচিমের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, খবরটি শুনেছি। অভিভাবক ফিরে না আসায় তার চিকিৎসার সকল ব্যয় হাসপাতাল থেকে বহন করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page