November 20, 2026, 4:37 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে বেসরকারী সংস্থা সিও‘র সংবাদ সম্মেলন

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে বেসরকারি উন্নয়ন সংস্থার (সিও) বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকা,টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম। গতকাল সকাল ১১ টায় জোহান ড্রীম ভ্যালী পার্ক অডিটরিয়ামে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য, অডিও রেকর্ডিং এবং ভিডিও প্রর্শনের মাধ্যমে তথ্যভিত্তিক প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়।

এতে বলা হয় সিও সংস্থা সরকারী সকল নিয়ম কানুন মেনে পরিচালিত হয়। এই সংস্থার সকল কার্যক্রম পর্যবেক্ষণ,মনিটরিং এবং অডিটের জন্য সরকারের রেগুলেটরি কমিশন সার্বক্ষণিক নজরদারী করে থাকে। এই সংস্থা অসহায় মানুষের পাশে থেকে তাদের স্বাস্থ্য,শিক্ষা ও আর্থিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। লিখিত বক্তব্যে সংস্থার পরিচালক (সার্বিক) ওহিদুর রহমান বলেন,সংস্থার সাবেক কিছু কর্মচারী যারা অর্থ আত্মসাৎ,দূর্নীতি এবং অনিয়মের দায়ে চাকরিচ্যূত তারা নিজেদের অপকর্ম ঢাকতে এবং আইন আদালতের শাস্তি থেকে রেহাই পেতে সংস্থার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক (ঋণ কর্মসূচী) ওবায়দুর রহমান, পরিচালক (ট্রেনিং এন্ড রিসার্স) সরোজ কুমার দাস, লিগ্যাল এডভাইজার এ্যাড টিপু সুলতান ও এমআইএম অফিসার রাজু আহম্মেদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন জানানো হয়, ১৯৮৬ সাল থেকে সিও সংস্থাটি ঝিনাইদহসহ দেশের ৪৩ টি জেলার মানুষের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানে শত শত বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আর্থিক সুবিধার পাশাপাশি বাল্য বিবাহ প্রতিরোধ, বহুবিবাহ রোধে সচেতনতা, যৌতুক, আত্মহত্যা রোধসহ নানা সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে।
সংস্থার পরিচালক (সার্বিক) ওহিদুর রহমান বলেন, সিও এনজিওটি সাধারণ মানুষের ভালোবাসায় আজ মহিরূহে পরিণত হয়েছে। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন,যদি কেউ ঋণ নিয়ে সঠিকখাতে ব্যয় না করে তা হলে সে ক্ষগ্রিস্ত হবে এটাই স্বাভাবিক। তিনি বলেন,সিও সংস্থা সম্পর্কে না জেনে অনেকেই বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন পত্র পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন এতে আমরা কষ্ট পেয়েছি প্রতিবাদও করেছি। তিনি সিও সংস্থা পরিচালনায় সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page