August 27, 2026, 1:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন : আইনমন্ত্রী রাফালকে ভূপাতিত করা ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ঝিনাইদহের মহেশপুরে মানব পাচারকারী চক্রের সদস্য আটক ; জিম্মি নারী উদ্ধার কুমিল্লায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম স্থগিত
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গর্ভবতী নারী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় অনি রানী (৩৫) নামের এক গর্ভবতী নারী নিহত হয়েছে। রবিবার (২৬ মে) সকাল ৮টায় পাঠানটুলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাসিকের ময়লার গাড়ির চালককে আটক করে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধরা।

নিহত অনি রানী রংপুরের কাউনিয়ার ব্রামনপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি বর্তমানে ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপবাবু বাড়িতে ভাড়া থাকতেন। তিনি সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন গার্মেন্টে চাকরি করতেন। আটককৃত গাড়ি চালক ইকবাল (৩৫) নারায়ণগঞ্জের খানপুর এলাকার খোকনের ছেলে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সকালের দিকে কর্মস্থলে যাওয়ার পথে ওই নারীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ময়লার পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গাড়িটি জব্দের পাশাপাশি একজনকে আটক করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page