October 5, 2026, 5:24 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে জব্দকৃত বালু ১ লাখ ১০ হাজার টাকায় নিলামে বিক্রি

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুরের সরকারি দোবিলার বিল দখল করে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রির অপেক্ষায় স্তুপ করে রাখা দুইটি স্পটের ১ লাখ ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন।

জব্দকৃত বালু আজ ২ জুন রোববার দুপুরে উপজেলা ভূমি অফিসে সরকারি ভাবে নিলাম টেন্ডারের মাধ্যমে ১ লাখ ১০ হাজার টাকায় বিক্রিয় করা হয়।
৮ জন ব্যাক্তি নিলাম ডাকে অংশো গ্রহন করেন। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম ১ লাখ ১০ হাজার টাকায় দু’টি স্পটের ১ লাখ ২০ হাজার ঘনফুট বালু ক্রয় করেন।
সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন জানান, ৮ জন ব্যাক্তি নিলাম ডাকে অংশো গ্রহন করেন। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা রেজাউল ইসলাম ১ লাখ ১০ হাজার টাকা। ভ্যাটসহ প্রায় ১লাখ ত্রিশ টাকায় তিনি জব্দকৃত বালু নিলামে ক্রয় করেন।

উল্লেখ্যঃ মহেশপুর উপজেলার আজমপুরের দোবিলা বিল দখল করে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল কয়েকটি শক্তিশালী সরকার দলীয় বালু সিন্ডিকেট। এ নিয়ে বিভিন্ন সংবাদ পত্রে সংবাদ প্রকাশ হলে উত্তোলনকৃত বালু জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন।



Our Like Page