August 16, 2026, 6:29 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

বিটিসিএল’র সম্পদের লাভজনক ব্যবহার নিশ্চিত করতে হবে : তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে বিটিসিএল’র সম্পদের লাভজনক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সারা দেশে বিটিসিএল’র অব্যবহৃত জমির সুষ্ঠু ব্যবহার, কলিং অ্যাপ আলাপ’র সেবার মান বাড়ানোর মাধ্যমে গ্রাহক বৃদ্ধি, ব্রডব্যান্ড ইন্টারনেট জীবন’র সেবার আওতা সম্প্রসারণের পাশাপাশি অন্যন্য অবকাঠামোর পরিকল্পিত ব্যবহারও নিশ্চিত করতে হবে।

দক্ষতার সঙ্গে স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে বিটিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সুযোগ কাজে লাগানোর জন্য প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।
জুনাইদ আহমেদ পলক আজ বৃহস্পতিবার ঢাকায় টেলিযোগাযোগ ভবন মিলনায়তনে বিটিসিএল’র কার্যক্রম পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন। প্রতিমন্ত্রী চীনের নিজস্ব সোস্যাল মিডিয়া উইচ্যাট ও দক্ষিণ কোরিয়ার ক্যাকোটকের ন্যায় বাংলাদেশের নিজস্ব একটি সামাজিক যোগাযোগ প্লাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘কলিং অ্যাপ‘ আলাপকে জনপ্রিয় করার পাশাপাশি জাতীয় সোস্যাল প্লাটফর্ম তৈরি করার যথেষ্ট সুযোগ আমাদের রয়েছে। তাই,বিটিসিএল এর আলাপ, জীবন এবং অব্যাবহৃত ভূমি ও অবকাঠামো কাজে লাগাতে পারলে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা সম্ভব হবে। এ সময় পলক বলেন, আলাপ’র অগ্রগতিতে আমি খুশি কিন্তু সন্তুষ্ট নই।’ তিনি আলাপের গ্রাহক সংখ্যা বৃদ্ধির জন্য মার্কেটিং ও সার্ভিসিং – এ দু’টিরই ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন।
পরে টেলিটক বাংলাদেশ লিমিটেড’র অগ্রগতি পর্যালোচনা সভায় টেলিটকের কার্যক্রম সম্পর্কিত এক পর্যালোচনায় টেলিটককে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে প্রতিষ্ঠানটি’র হালনাগাদ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page