April 28, 2026, 8:59 am
শিরোনামঃ
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শার উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে : মির্জা ফখরুল ইসলাম অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ : জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশু হত্যা ; ৬ জন আটক চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি করলো আইআরজিসি ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

এবারের ঈদযাত্রা স্বস্তিকর হয়েছে : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা স্বস্তিকর হয়েছে। গত কয়েক বছরে ঈদ যাত্রায় স্বস্তি পাচ্ছে মানুষ।

শুক্রবার (১৪ জুন) দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “সড়কে এখন চাপ আছে তবে যানজট যেটা বলে, সেটা নেই। সড়কে চাপ থাকবেই তবে রাস্তার জন্য যানজট হবে, এমন অবস্থা নেই। বাংলাদেশে সর্বকালের সবচেয়ে ভালো সড়ক এই সরকারের সময়ে হয়েছে।”

ফিরতি যাত্রাপথে দুর্ঘটনা রোধে সরকার আরও মনোযোগী হচ্ছে বলে জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, “কোরবানির সময় পশুবাহী গাড়ি ও পশুর হাট যানজট বাড়িয়ে দেয়। পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ যেনো বাড়ানো না হয়, সেজন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালনের অনুরোধ করেন তিনি।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, “এখন বৃষ্টি হওয়ার পূর্বাভাস পাচ্ছি। বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো কঠিন। এইবার কী হয়, বলতে পারি না।”

এর আগে, গত মঙ্গলবার (১১ জুন) স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান ওবায়দুল কাদের। স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় দেশে ফেরেন তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page