June 1, 2026, 3:17 am
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে আদালতে : আইনমন্ত্রী নবম পে-স্কেলে অতিরিক্ত সুবিধা পাবেন যারা নোয়াখালীতে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা পটুয়াখালীতে তালাবদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে উড়ানো হলো জাতীয় ও দলীয় পতাকা চীন-পাকিস্তানকে চাপে রাখতে সাবমেরিন শক্তি বাড়াচ্ছে ভারত : কে. ত্রিপাঠী ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি : ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রোবটের দাপট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

কড়াকড়ির মধ্যে আল-আকসায় ঈদ উদযাপন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পবিত্র ঈদুল আজহায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক কড়াকড়ির মধ্যে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ৪০ হাজারের বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।

রোববার এ তথ্য জানিয়েছে জেরুজালেম ইসলামিক ওয়াক্‌ফ।

খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনীর কড়াকড়ির পরও আল-আকসায় হাজারো মুসল্লি পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। আসা-যাওয়ার পথে অনেকে ইসরায়েলি বাহিনীর হাতে নিগ্রহের শিকার হয়েছেন।

ইসরায়েলি বাহিনীর ব্যাপক তল্লাশির পরও শিশুসন্তানকে নিয়ে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে এসেছেন অনেকে।

মুসলমানদের দ্বিতীয় উৎসব কোরবানির ঈদ পালিত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। অথচ এই দিনেও ফিলিস্তিনি মুসলমানদের মনে আনন্দের পরিবর্তে আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত হামলা হচ্ছে গাজা উপত্যকায়।

টানা আট মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। বর্তমানে তারা গাজার সর্ব দক্ষিণের শহর রাফার পশ্চিমাঞ্চলে হামলা চালাচ্ছে। এছাড়া মধ্য গাজার বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে তারা। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে স্বজনহারা ফিলিস্তিনিরা।

এদিকে, রোববার খাদ্য ও ত্রাণ সামগ্রী প্রবেশের জন্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনীর ঘোষণা অনুযায়ী, ‘এখন থেকে প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরতি থাকবে। আর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিরতি কার্যকর থাকবে। এ সময়ে কেরেম শালম ক্রসিং দিয়ে গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রী প্রবেশ করতে পারবে। তারপর সেই ত্রাণ সামগ্রী সালাহ আল দীন সড়ক দিয়ে উপত্যকার বিভিন্ন অঞ্চলে পৌঁছানো হবে।’

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page