October 4, 2026, 10:06 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ঠিকাদারকে কুপিয়ে জখম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফরিদপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মো. রাজু শেখ (৩০) নামে এক ঠিকাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা গ্রামে মোকসেদের দোকানের সামনে এ ঘটনা ঘটে। রাজু শেখ ভাজনডাঙ্গা গ্রামের বাসিন্দা বাহাদুর শেখের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ভাজনডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. রাসেল মিয়া (২৪) এলাকায় একজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন যাবৎ তিনি এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে রাসেলকে মাদক বিক্রি করতে দেখেন ঠিকাদার রাজু শেখ। তখন রাজু রাসেলকে বলেন, এভাবে এলাকায় মাদক বিক্রি করছ এতে তো এলাকার যুবক শ্রেণি ধ্বংস হয়ে যাবে। এই কথা নিয়ে ওই সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এ ঘটনায় রাজু মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অভিযোগ দিতে ফরিদপুর কোতোয়ালি থানার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাসেল মিয়া ও তার সহযোগী আশিক, মুরাদ, মুনতাজ, শাকিল ও সাদ্দামসহ কয়েকজন ধারাল অস্ত্র ও লাঠি নিয়ে রাজুর ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজুকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শহিদুল ইসলাম বলেন, এলাকাবাসী উদ্ধার করে সকাল ১০টার দিকে ওই ঠিকাদারকে হাসপাতালে আনে। তার শরীরের বিভিন্ন জায়গায় লাঠির মারপিটের আঘাত ও দেশীয় অস্ত্র রামদা দিয়ে পিঠে কুপিয়ে জখম করা হয়েছে। রাজু এখন আমাদের হাসপাতালে আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page