August 29, 2026, 1:51 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:  ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত র্তী কাজিরবেড় ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মাঠে জাহাঙ্গীর হোসেন (৩৭) নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছে। বজ্রপাতে নিহত জাহাঙ্গীর হোসেন ছয় ঘরিয়া গ্রামের নুরবারীর ছেলে। এ ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৪টার দিকে মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ছয় ঘরিয়া গ্রামের মাঠে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম বজ্রপাতে কৃষক জাহাঙ্গীর হোসেনের মৃত্যু নিশ্চত করে জানান,বিকালে ছয় ঘরিয়া গ্রামের মাঠে নিজ জমিতে কাজ করছিলেন জাহাঙ্গীর হোসেন। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতটি তারশরীরের উপর পরলে জাহাঙ্গীর হোসেন ঘটনা স্থলেই মারা যান।
এহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান জানান, বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে বলে আমি শুনেছি।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page