April 17, 2026, 9:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পেশাজীবিদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার ফরিদপুরে ছাগল বাঁচাতে গিয়ে বৃদ্ধ নিহত ৩৪ বছর পর ইসরায়েল ও লেবানন নেতাদের মধ্যে আলোচনা আমরা বাংলায় কাউকে বাবরি মসজিদ বানাতে দেব না : অমিত শাহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই প্রকৃত সন্ত্রাসী : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ চেম্বার অব কমার্স এর নব-নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উৎসব মুখর পরিবেশে ঝিনাইদহ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির এর দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪-২৫ ও ২০২৫-২৬ এর নব-নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

গত ৪ জুলাই বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সে সময় প্রধান অতিথি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায় উপস্থিত থেকে নব-নির্বাচিত কমিটির সভাপতির পক্ষে জ্যেষ্ঠ সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত কমিটির পরিচালক এম এ সামাদ, জাহাঙ্গীর আলম, মোরাদিম মোস্তাকিম মনির, এ এস এম এনায়েততুল্লাহ, হোসেন মোঃ আবু সাঈদ, তোফাজ্জেল হোসেন, আব্দুল মতিন, মানিক মিয়া, শামীম হোসেন মোল্লা, আতিকুল হাসান মাসুম, মাজহারুল আনোয়ার, নাজিম উদ্দিন জুলিয়াস, বকুল বাশার, সামছুল আলম, আব্দুল হান্নান বাবু ও রোকোনুজ্জামান। এসময় উপস্থিত নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দীর্ঘ দিন ঝিনাইদহ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায় একটি সুন্দর ও সুষ্ঠ অংশগ্রহণ মূলক নির্বাচন উপহার দেওয়ায় সকলে তার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি নেতৃবৃন্দ ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় কাজ করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page