November 20, 2026, 4:09 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

‘অক্সিজেন সংকটে’ ঈশ্বরদী ইপিজেডে ৩৫ নারী শ্রমিক অসুস্থ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাবনার ঈশ্বরদী ইপিজেডে ‘হাইজিংটন চায়না’ নামে একটি প্রতিষ্ঠানে কাজ করার সময় হঠাৎ ৩৫ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৩৪ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অক্সিজেন সংকটের কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠানটির চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানিয়েছেন, ভবনটির চতুর্থ তলায় দীর্ঘ সময় এসি বন্ধ থাকার কারণে অক্সিজেন লেভেল অনেক নেমে যায়। এতে অক্সিজেনের অভাবে কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। কয়েকজনকে অসুস্থ হতে দেখে বাকিরাও আতঙ্কিত হয়ে অসুস্থ পড়েন বলে ধারণা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে অসুস্থ হয়ে পড়া ৩৪ নারী শ্রমিকের মধ্যে ১৫ জনকে স্থানীয় বেপজা হাসপাতালে এবং বাকিদের ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ বেপজা হাসপাতালে ভর্তি হওয়া ১৫ জনকেও সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে হাইজিংটন চায়না কোম্পানির এডমিন রাশিদুজ্জামান বলেন, এসি বন্ধ থাকার জন্য অক্সিজেন লেভেলটা নেমে গিয়েছিল। এজন্য কয়েকজন অসুস্থ হয়েছেন। তবে এদের মাঝে কয়েকজনকে অসুস্থ হয়ে পড়তে দেখে আতঙ্কিত হয়ে বাকিরা অসুস্থ হয়ে যান। অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঈশ্বরদী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান বলেন, ইপিজেডের একটি প্রতিষ্ঠান থেকে আসা ৩৪ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page