November 20, 2026, 12:46 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর

ইয়ানূর রহমান : খুলনা বিভাগে চলতি বছরের ১০ মাসে ২৮৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬১টি হত্যাকাণ্ড যশোরে। যা এ বিভাগের শীর্ষে। একই সময়ে খুলনা বিভাগে ৩০২ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) খুলনা রেঞ্জ পুলিশের দেওয়া পরিসংখ্যান থেকে এসব তথ্য প্রকাশ পেয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যশোরে ৬১টি, কুষ্টিয়ায় ৩৯টি, খুলনায় ৩৬টি, ঝিনাইদহে ২৯টি, নড়াইলে ২২টি, সাতক্ষীরায় ২১টি, চুয়াডাঙ্গায় ১৭টি, মাগুরায় ১৫টি এবং মেহেরপুরে ৮টি হত্যাকাণ্ড ঘটেছে। তবে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আট থানায় একই সময়ে ঘটে যাওয়া আরও ৩৬টি হত্যাকাণ্ড এ পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি।
এ সময়ে বিভাগে ৯৭৮ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ২১৫ জন শিশু। ধর্ষণের শিকার হয়েছেন ৩০২ জন, যাঁদের মধ্যে ৯৩ জন শিশু। এ ছাড়া পুলিশ ১২৫টি আগ্নেয়াস্ত্র ও ২২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশের কর্মকর্তারা বলছেন, বাগেরহাটে ছিনতাই এবং খুলনায় চাঁদাবাজি ও হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ রয়েছে। খুলনায় চাঁদাবাজির কারণে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ এবং কয়েকজন চিকিৎসকের দেশ ছাড়ার ঘটনাও ঘটেছে। অন্যদিকে বাগেরহাটের বিভিন্ন এলাকায় নির্জন স্থানে বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনাও ঘটছে।
খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকালপারসন আসিফ ইকবাল বলেন, হত্যাকাণ্ডের তালিকায় যশোর শীর্ষে থাকলেও আলোচনা-সমালোচনা বেশি হচ্ছে খুলনাকে ঘিরে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তের মান নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, জেলায় সাম্প্রতিক সময়ে রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা নেই বললেই চলে। পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধের জেরে বেশির ভাগ হত্যাকাণ্ড ঘটেছে। তবে প্রতিটি হত্যাকাণ্ডকে গুরুত্ব দিয়ে পুলিশ কাজ করছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page