September 23, 2026, 6:31 pm
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

অনিয়ম-স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে চলছে ঝিনাইদহের কালিগঞ্জের সুন্দরপুর দাখিল মাদ্রাসা

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার সুন্দরপুর দাখিল মাদ্রাসাটি চলছে নানা অনিয়ম, দূর্নীতি এবং স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে। এখানে নেই কোন জবাব দিহিতা। মানা হয়না কোন সরকারী নির্দেশনা। তারা সরকারী সকল সুযোগ সুবিধা ভোগ করলেও দেখার কেউ নেই বলে অভিযোগ আছে। এ সমন্ত অনিয়মের বিষয়ে খোঁজ নিতে গতকাল মাদ্রাসায় গেলে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে মাদ্রাসার সুপার আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন শিক্ষকরা সব বেতন তুলতে যাবে আর ছেলেমেয়েদের খেলাধুলো করানো হয়েছে এজন্য প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এলাকাবাসীর অভিযোগ এই মাদ্রাসায় ঠিক মত ক্লাস করানো হয় না প্রত্যেকদিন নির্দিৃষ্ট সময়ের আগেই মাদ্রাসা ছুটি দিয়ে চলে যান শিক্ষকরা।
এ দিকে ১৮ ডিসেম্বর ২০২৩ এ রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী সকল সরকারী আধা সরকারী অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে একদিনের শোক ঘোষনা করে। কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ এর মৃত্যুতে জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখার নির্দেশনা থাকলেও ঐ দিন পতাকা-ই উত্তোলন করা হয়নি।
এই বিষয়ে কালিগঞ্জ মাধ্যমিক শিক্ষক অফিসার বলেন শিক্ষা প্রতিষ্ঠান দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকবে, বন্ধ করে রাখার কোন সুযোগ নেই আমরা সব শিক্ষকদের বলে দিয়েছি কেউ যদি বন্ধ করে রাখে তাহলে সে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে জবাবদিহি করতে হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page