November 19, 2026, 11:05 am
শিরোনামঃ
আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস হরমুজ প্রণালি ও ইরান ইস্যুতে একমত যুক্তরাষ্ট্র-চীন : ট্রাম্প মার্কিন বার্তার পরও জাতীয় স্বার্থে কোনো ছাড় নয় : ইরান
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে ১৯ বছর বয়সী এক নারী পোশাকশ্রমিককে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় জড়িত আরও তিনজন পলাতক রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গত শনিবার সন্ধ্যায় উপজেলার রতনপুর রেলস্টেশন এলাকায় ওই নারীকে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় আটকরা হলেন, বাছেদ মিয়া (৪০), সোলেমান হোসেন (৫৪) ও আশরাফুল ইসলাম (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে ওই নারী পোশাকশ্রমিক উপজেলার রতনপুর রেলস্টেশন এলাকায় বেড়াতে যান। সেখানে তার কর্মস্থলের এক সুপারভাইজারের সঙ্গে দেখা হয়। তারা সেখানে কথাবার্তা বলছিল। একপর্যায়ে পাঁচ থেকে ছয়জন যুবক জোর করে তাদের পাশের একটি জঙ্গলে নিয়ে আটকে রাখেন। এ সময় তাদের মারধর করে ২০ হাজার টাকা দাবি করা হয়। পরে ওই নারীর সহকর্মীকে ছেড়ে দিয়ে চারজন মিলে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

একপর্যায়ে আত্মরক্ষার জন্য ওই নারী দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পরিবারের সদস্যদের খবর দিলে রাত ১০টার দিকে স্বজনেরা তাকে উদ্ধার করেন।

বুধবার সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানানো হলে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page