November 18, 2026, 11:25 am
শিরোনামঃ
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া সহায়তা করতে সৌদি আরবে নিজেদের কমান্ডার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান।

নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়া, তার নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে নোটিশের প্রাপক করা হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের অধিকার নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরা হয়েছে। নোটিশদাতা দাবি করেন, এ উদ্যোগের সঙ্গে কোনো রাজনৈতিক দল বা শেখ হাসিনার পক্ষে-বিপক্ষে অবস্থানের সম্পর্ক নেই।

জাতীয় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে নোটিশে বলা হয়েছে, দীর্ঘদিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল ও নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য থাকার বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন। প্রতিবেশী রাষ্ট্রে তার দীর্ঘ অবস্থান এসব তথ্য প্রকাশের ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এ ক্ষেত্রে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিদেশে অবস্থানকে কেন্দ্র করে সৃষ্ট ভূরাজনৈতিক পরিস্থিতির উদাহরণ তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যেন কোনো ধরনের বৈরিতা বা সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র পাঠানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তার দেশে ফেরার ব্যবস্থা, ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যু এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে দেশে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

নোটিশে দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তা ও অবস্থান নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িকে বিশেষ উপ-কারাগার হিসেবে ঘোষণার প্রস্তাবও করা হয়েছে। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সরাসরি সেখানে নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া দেশে ফেরার পর আইনি হেফাজতে থেকে আপিলের অধিকার প্রয়োগ, অন্যান্য বিচারাধীন মামলার কার্যক্রম চালু রাখা এবং প্রয়োজনে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল আদালতে হাজিরা ও সাক্ষ্যগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে আদালতের রায় ও আদেশ নিরপেক্ষভাবে কার্যকরের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে অবহিত করার দাবি জানিয়েছেন। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই নভেম্বর, ২০২৬
  • ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৭ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page