November 18, 2026, 11:09 am
শিরোনামঃ
২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া সহায়তা করতে সৌদি আরবে নিজেদের কমান্ডার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ মাগুরার নহাটা বাজারের জমি নিয়ে হয়রানির প্রতিবাদে ব্যবসায়ী-ঘরমালিকদের সংবাদ সম্মেলন যশোরের শার্শায় আওয়ামী লীগ যুবলীগের ৩ নেতা আটক যশোর পুলিশের অভিযানে আরও ৪ জন আওয়ামী লীগ কর্মী আটক উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একই ঘর থেকে আঁখি বেগম (৩৫) ও তার পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত নারীর স্বামীর দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে (৩২) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী (দুলাল) গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত আঁখি বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী। আদিল তাদের তৃতীয় সন্তান। আব্দুর রাজ্জাক বাংলাদেশ রেলওয়েতে চাকরি করেন।

কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম জানান, মঙ্গলবার বিকেলে নিহত নারীর মেয়ে নানাবাড়ি থেকে ফিরে ঘরে প্রবেশ করে বিছানায় মা ও ছোট ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক শাহিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বুধবার সকালে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হবে।’

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই নভেম্বর, ২০২৬
  • ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৭ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page