November 17, 2026, 3:11 pm
শিরোনামঃ
মাগুরার নহাটা বাজারের জমি নিয়ে হয়রানির প্রতিবাদে ব্যবসায়ী-ঘরমালিকদের সংবাদ সম্মেলন যশোরের শার্শায় আওয়ামী লীগ যুবলীগের ৩ নেতা আটক যশোর পুলিশের অভিযানে আরও ৪ জন আওয়ামী লীগ কর্মী আটক উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব : স্পিকার পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পল্লবীর শিশু হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি একটি রেকর্ড : অ্যাটর্নি জেনারেল গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক উত্তর কোরিয়ার সেনাদের প্রশংসা করলেন পুতিন ইরানের পক্ষে থাকার অভিযোগে ৬৪ আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন
এইমাত্রপাওয়াঃ

মাগুরার নহাটা বাজারের জমি নিয়ে হয়রানির প্রতিবাদে ব্যবসায়ী-ঘরমালিকদের সংবাদ সম্মেলন

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বাজারের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী ও ঘরমালিকদের হয়রানি এবং দোকান বন্ধের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে নহাটা কাঁচাবাজার জামে মসজিদের সামনে বাজারের ঘরমালিক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী ও ঘরমালিকরা অভিযোগ করেন, গত ৪ নভেম্বর মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফ নহাটা বাজারে গিয়ে ব্যবসায়ীদের দোকান বন্ধের নির্দেশ দেন। এ সময় তিনি প্রায় ২০০ থেকে ২৫০টি তালা নিয়ে বাজারে উপস্থিত হন এবং দোকান বন্ধ না করলে তালা লাগিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তাঁরা।

 

ব্যবসায়ীদের দাবি, সহকারী কমিশনার (ভূমি) তাঁদের জানান, বাজারের অধিকাংশ ব্যবসায়ী সরকারি জমিতে অবৈধভাবে ব্যবসা করছেন। যাঁরা দোকান চালু রাখতে চান, তাঁদের ভূমি অফিসের মাধ্যমে লিজ নিতে হবে এবং এ জন্য ছয় হাজার টাকা করে দিতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও অভিযোগ করেন তাঁরা।

 

নহাটা বাজার বণিক সমিতির সভাপতি মো. মনির হোসেন বলেন, গত ৪ নভেম্বর এসিল্যান্ড বাজারে এসে সব দোকান বন্ধ করার নির্দেশ দেন। তাঁর সঙ্গে ২০০ থেকে ২৫০টি তালা ছিল। সরকারি জমিতে দোকান রয়েছে জানিয়ে লিজ নিতে আগ্রহীদের ছয় হাজার টাকা করে দিয়ে তাঁর কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়। এ ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত।

 

ব্যবসায়ী মো. আবুল হাসানাত পান্নু বলেন, তাঁদের কোনো লিখিত নোটিশ বা শোকজ করা হয়নি। তাহলে কীভাবে সরাসরি দোকানে তালা লাগানোর উদ্যোগ নেওয়া হয়, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

 

ব্যবসায়ী মো. বাহারুল ইসলাম বলেন, নহাটা বাজারের জমি তাঁদের বাবা-দাদাদের পৈতৃক সম্পত্তি। প্রায় ১০০ বছর ধরে এখানে বাজার পরিচালিত হয়ে আসছে। জমির দলিল, পর্চা ও রেকর্ডের কাগজপত্র থাকা সত্ত্বেও সেগুলোর গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

 

ব্যবসায়ী সুভাষ চন্দন বলেন, বাজারের সব জমি সরকারি নয়। কিছু জমি খাস থাকতে পারে, তবে অনেক জমি ব্যক্তিমালিকানাধীন। হঠাৎ করে দোকান বন্ধের নির্দেশ ও তালা লাগানোর হুমকিতে তাঁদের ব্যবসা-বাণিজ্য ও জীবিকা হুমকির মুখে পড়েছে।

 

ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম জানান, জমির বৈধ কাগজপত্র তাঁদের কাছে রয়েছে এবং এ বিষয়ে আদালতে মামলাও চলমান। বিষয়টি একাধিকবার সহকারী কমিশনারকে জানানো হলেও তাঁদের বক্তব্য ও কাগজপত্র যথাযথ গুরুত্ব পাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

 

ব্যবসায়ী মো. ইমরান হোসাইন অভিযোগ করেন, জমির কাগজপত্র নিয়ে ভূমি অফিসে যেতে বলা হয়েছে। পাশাপাশি রেকর্ড সংশোধন কিংবা বাতিল করে দেওয়ার কথা বলা হয়েছে। অথচ তাঁদের কোনো লিখিত নোটিশ বা শোকজ দেওয়া হয়নি। শুধু মাইকিং করে দোকান বন্ধের কথা জানানো হয়েছে।

 

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী ও ঘরমালিকরা বলেন, শতবর্ষী এই বাজারের জমির মালিকানা নিয়ে বিরোধ থাকলে তা প্রচলিত আইন ও যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। সরকারি জমি থাকলে তা আইন অনুযায়ী শনাক্ত করতে হবে। একই সঙ্গে ব্যক্তিমালিকানাধীন জমির দলিল, খতিয়ান, পর্চা ও রেকর্ড নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। আদালতে চলমান মামলার বিষয়টিও বিবেচনায় নেওয়ার দাবি জানান তাঁরা।

 

সংবাদ সম্মেলন থেকে হয়রানি ও দোকান বন্ধের হুমকি বন্ধ, জমির প্রকৃত মালিকানা নিরপেক্ষভাবে যাচাই এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি ব্যবসায়ী ও ঘরমালিকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

 

এদিকে, অভিযোগের বিষয়ে মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফের বক্তব্য জানতে মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ মুঠোফোনে যোগাযোগ করেন। এ সময় তিনি নহাটা বাজারের ঘটনা সম্পর্কে জানতে চাইলে ব্যস্ততার কথা জানিয়ে এক ঘণ্টা পর ফোন করবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করেন। তবে পরবর্তী সময়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই নভেম্বর, ২০২৬
  • ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page