November 17, 2026, 11:36 am
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব : স্পিকার পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পল্লবীর শিশু হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি একটি রেকর্ড : অ্যাটর্নি জেনারেল গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক উত্তর কোরিয়ার সেনাদের প্রশংসা করলেন পুতিন ইরানের পক্ষে থাকার অভিযোগে ৬৪ আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন জাতীয় নিরাপত্তার স্বার্থে জর্ডান ও ইরাকে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম ঝিনাইদহের মহেশপুরে চায়না লেবুর বাগান পরিদর্শনে জেলা প্রশাসক ; কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান সীমান্ত অপরাধ প্রতিরোধে ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির মাইকিং ; সতর্ক থাকার আহ্বান
এইমাত্রপাওয়াঃ

পল্লবীর শিশু হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি একটি রেকর্ড : অ্যাটর্নি জেনারেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার মামলাটি নিম্ন ও উচ্চ আদালতে দ্রুত নিষ্পত্তি হয়েছে। বিশেষ করে হাইকোর্টে মাত্র চার মাস ১০ দিনের মধ্যে ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিলের শুনানি শেষ করে রায় ঘোষণা করা হয়েছে। বিচারিক কার্যক্রমের এই গতিকে একটি রেকর্ড হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) হাইকোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্টে দীর্ঘ দুই মাস অবকাশ ছিল। এ ছাড়া অবকাশের বাইরেও গুরুত্বপূর্ণ ও আলোচিত বিভিন্ন মামলার শুনানি হয়েছে। এর মধ্যেও পল্লবীর শিশু হত্যা মামলাটি দ্রুত শুনানি শেষে নিষ্পত্তি করা হয়েছে। নিম্ন আদালতে এক দিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে রায় ঘোষণা এবং উচ্চ আদালতে চার মাস ১০ দিনের মধ্যে রায় দেওয়া একটি রেকর্ড।

মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় আদালত বলেন, এ ধরনের ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সাত বছরের শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

গত ৭ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা জেল আপিল করেন। পাশাপাশি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। গত সোমবার (১৬ নভেম্বর) এসব আবেদনের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন হাইকোর্ট।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই নভেম্বর, ২০২৬
  • ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page