November 17, 2026, 11:30 am
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব : স্পিকার পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পল্লবীর শিশু হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি একটি রেকর্ড : অ্যাটর্নি জেনারেল গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক উত্তর কোরিয়ার সেনাদের প্রশংসা করলেন পুতিন ইরানের পক্ষে থাকার অভিযোগে ৬৪ আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন জাতীয় নিরাপত্তার স্বার্থে জর্ডান ও ইরাকে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম ঝিনাইদহের মহেশপুরে চায়না লেবুর বাগান পরিদর্শনে জেলা প্রশাসক ; কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান সীমান্ত অপরাধ প্রতিরোধে ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির মাইকিং ; সতর্ক থাকার আহ্বান
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সার্বিক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এর অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি সদস্যরা নিয়োজিত রয়েছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে সীমান্তরক্ষী এই বাহিনী।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই নভেম্বর, ২০২৬
  • ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page