November 26, 2026, 12:18 pm
শিরোনামঃ
প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত ভারতের ওপর নজর রাখতে স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে পাকিস্তান ও চীন উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা কেউ অস্বীকার করলেই যুদ্ধের হুমকি কিম জং উনের যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারণায় উত্তাপ বাড়ছে। শনিবার একই দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৃথক তিনটি করে জনসভায় অংশ নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে অপরকে নিশানা করে দেওয়া পাল্টাপাল্টি বক্তব্যে রাজ্যের নির্বাচনী মাঠ এখন তুঙ্গে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, মুর্শিদাবাদের জঙ্গীপুর এবং বাঁকুড়ার কুশমন্ডিতে তিনটি জনসভা করেন। প্রতিটি সমাবেশেই তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলা এবার পরিবর্তনের জন্য পুরোপুরি প্রস্তুত। মানুষ তৃণমূলের ভয়কে জয় করে বিজেপির ওপর আস্থা রাখছে। এখন যা দেখছেন তা কেবল ট্রেলার মাত্র, আসল ছবি এখনো বাকি।’

 

অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিয়ে মোদি বলেন, ‘অনুপ্রবেশকারীরা ব্যাগ গুছিয়ে রাখুন। সিএএ-র মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব নিশ্চিত করা হবে।’ এ সময় তিনি গত ১৫ বছরের তৃণমূল সরকারকে ‘দুঃশাসন’ হিসেবে অভিহিত করে এর অবসান ঘটানোর আহ্বান জানান।

 

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়ার ওন্দা ও ছাতনা এবং পুরুলিয়ার বাঘমুন্ডিতে জনসভা করেন। ওন্দার সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘হীরক রানি’ সম্বোধন করে কটাক্ষ করেন তিনি। শাহ বলেন, ‘এবার বাংলার মানুষ হীরক রানিকে টাটা-বাইবাই বলে দেবে। তৃণমূলের গুন্ডাবাহিনীকে রাজ্যপাট থেকে সরিয়ে দেওয়ার জন্য জনগণ প্রস্তুত।’

 

অন্যদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা করে বিজেপির বিরুদ্ধে সরব হন। কেশিয়ারির সমাবেশে তিনি অভিযোগ করেন, ‘বিহারে যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, বিজেপি সরকার তাদের রেশন বন্ধ করে দিয়েছে। বিজেপি হলদিয়া বন্দর বিক্রি করে দিয়েছে।’

 

বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের খাদ্যাভ্যাসেও হস্তক্ষেপ করবে দাবি করে মমতা বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ, মাংস ও ডিম খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করবে। তাই ওদের থেকে সাবধান থাকতে হবে।’ ঝাড়গ্রাম ও বড়জোড়ার সভায় তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই নির্বাচনে বিজেপি বাংলায় শূন্যে নেমে আসবে এবং তারা পুরোপুরি রাজনৈতিকভাবে ‘বেলাইন’ হয়ে যাবে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page