September 4, 2026, 6:02 am
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

অপারেশন ডেভিল হান্টে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত জেলার ৫টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)) কনক কুমার দাস জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়ীয়া ছাগলাপাড়া গ্রামের কাছেদ মণ্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগের সক্রীয় কর্মী জিল্লুর রহমান (৫৫), একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে আওয়ামী যুব লীগের সক্রীয় কর্মী সোহাগ হোসেন (৩২)।

আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের আফজালু হকের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহাবুবুল হক (৪২), একই উপজেলার ভোগাইল বগাদি গ্রামের মরহুম মঙ্গল মণ্ডলের ছেলে গাংনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোজাম মণ্ডল (৪৫), দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি কানাইডাঙ্গা দক্ষিণ পাড়ার আব্দুল করিমের ছেলে ছানোয়ার হোসেন মন্টু (৪৭) এবং দর্শনা পৌর এলাকার মরহুম বায়তুল্লাহ গাইনের ছেলে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম(৫৫)।

তিনি আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জেলার ৫টি থানায় বিস্ফোরক উপাদানবলী ৩/৬ ধারা সহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা সকলেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page