September 12, 2026, 11:07 am
শিরোনামঃ
সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

অবকাঠামো তৈরি করে চাঁদে ঘাঁটি গড়বে চীন

অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : সম্প্রতি চীনের উহান শহরে এক সম্মেলনে যোগ দেন ১০০ জনের বেশি চীনা বিজ্ঞানী, গবেষক ও মহাকাশ সংস্থার প্রতিনিধিরা। সেই সম্মেলনে চাঁদে কীভাবে অবকাঠামো তৈরি করা হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। চীন চাঁদের মাটি দিয়ে চাঁদেই ঘাঁটি গড়া শুরু করতে চায় পাঁচ বছরের মধ্যে। তাদের এই উচ্চাভিলাষী পরিকল্পনা অনুযায়ী কাজ চলতি দশকেই শুরু হতে পারে বলে জানিয়েছে চীনা গণমাধ্যম।

চীনের চ্যাংজিয়াং দৈনিক এক প্রতিবেদনে জানায়, চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিং- এর বিশেষজ্ঞ ডিং লাইয়ুন বলেছেন, একদল গবেষক ‘চায়নিজ সুপারম্যাসনস’ নামের একটি রোবট তৈরি করছে, যার কাজ হবে চাঁদের মাটি দিয়ে ইট তৈরি করা।

তিনি আরও বলেন, “চাঁদের রহস্য উদঘাটনে দীর্ঘ মেয়াদে অনুসন্ধান কাজ চালানোর জন্য সেখানে বসতি গড়া দরকার। ভবিষ্যতে নিশ্চয়ই এটি উপলব্ধি করা সম্ভব হবে।”

২০২৮ সালের দিকে চ্যাং’ই-৮ নামের একটি চন্দ্রাভিযান পরিচালনা করবে চীন। সে অভিযানে চাঁদের মাটি দিয়ে ইট তৈরির জন্য বানানো রোবটটি পাঠানো হবে।

তার আগে ২০২৫ সালের দিকে চাঁদের দূরবর্তী অংশ থেকে প্রথম মাটির নমুনা সংগ্রহের চেষ্টা চালাবে দেশটি। এর আগে ২০২০ সালে চ্যাং’ই-৫ মিশনে চাঁদের নিকটবর্তী অংশ থেকে প্রথম মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে এনেছিল চীন।

চীন বলেছে, চাঁদে একবার গবেষণা স্টেশন তৈরি করা হয়ে গেলে সেখানে দীর্ঘ সময়ের জন্য নভোচারীদের রেখে দিতে চায় তারা।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page