October 2, 2026, 6:49 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

অবরোধে ফরিদপুরে বাসে ও ট্রাকে আগুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরোধে ফরিদপুর শহরে একটি বাস ও ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ নভেম্বর) ভোর রাতে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে একটি বাসে ও রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ধলার মোড় এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বাস ও ট্রাকে অগ্নিসংযোগের দুটি ঘটনাকে নাশকতা হিসেবে আখ্যায়িত করেছেন।

পুলিশ জানায়, সোমবার ভোররাত ৪টার দিকে ফরিদপুর বাসস্ট্যান্ডের উত্তর দিকে টার্মিনালের পেছনের দিকে দাঁড়িয়ে থাকা সাউদিয়া পরিবনের ৫২ আসনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় বাসের আসনগুলো।

ওই সময় ওই বাসের ভেতর সহযোগী বাঁকা মাতুব্বর (৪৫) ঘুমাচ্ছিলেন। ধোয়ায় তার ঘুম ভেঙে বাস থেকে বেরিয়ে আসেন।

বাঁকা বলেন, আমি বাসের সামনের দিকে কয়েল জ্বলিয়ে ঘুমাচ্ছিলেন। ঘুম ভেঙে উঠে দেখতে পাই বাসের পিছনে আগুন জ্বলছে। আমি দ্রুত বাসের সামনের দিকের দরজা খুলে বের হয়ে আসি। অল্প সময়ের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর দেন ফায়ার সার্ভিসে। ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আগুনে বাসের ভেতরের অংশ পুড়ে যায়।

বাসের আগুন নেভাতে অংশ নেওয়া ফরিদপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আকতার হোসেন বলেন, এটা কোনো দুর্বৃত্তের করেছে। বাসের ভেতরের সিট পুরোটা পুড়ে গেছে। এক ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হই।

এর আগে গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে শহরতলীর ধলার মোড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ট্রাকচালক মাহবুবুর রহমান জানান, ট্রাকটি তার বাড়ির সামনে রেখে নামাজ পড়তে যান। নামাজ পরে এসে তিনি ট্রাকের সামনের দরজা খোলা অবস্থায় পান এবং ট্রাকের সামনে আগুন জ্বলতে দেখেন। পরে খুব দ্রুত স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে বলে জানান তিনি।

তিনি দাবি করেন, দাঁড়িয়ে থাকা আমার ট্রাকটিতে কেউ পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এর ফলে তার প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, বাস-ট্রাকে আগুন দিয়ে কেউ ছাড় পাবে না। আমরা যেভাবেই হোক তাদের ধরে ফেলব। শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page