April 10, 2026, 11:53 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

অবশেষে ফিনল্যান্ডের ন্যাটোরতে অন্তর্ভূক্তি ; পেলো ৩১তম সদস্য রাষ্ট্রের স্বীকৃতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ন্যাটোর ৩১তম সদস্য হিসেবে মঙ্গলবার যোগ দিলে ফিনল্যান্ডের পতাকা উড়বে সদর দপ্তরের বাইরে।
ব্রাসেলসে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের ঐতিহাসিক বৈঠকের প্রাক্কালে তিনি সাংবাদিকদের বলেছেন, ন্যাটোর ৩১তম নতুন সদস্য হিসেবে ফিনল্যান্ডকে আমরা আগামীকাল স্বাগত জানাব। খবর এএফপি’র।
গতবছর ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সর্বাত্মক আগ্রাসন ইউরোপীয় নিরাপত্তাকে বিপর্যস্ত করে তুললে ফিনল্যান্ড ও তার প্রতিবেশী সুইডেনকে কয়েক দশকের জোট নিরপেক্ষ ভাবধারা থেকে সরিয়ে ন্যাটোর প্রতিরক্ষামূলক ছাতার ছায়াতলে অংশ নিতে আগ্রহী করে তোলে এবং দেশ দ’ুটি আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের আবেদন করে।
তার্কিয়ে এবং হাঙ্গেরির আপত্তির কারণে হেলসিঙ্কি ন্যাটোর সদস্য পদ প্রাপ্তির পথে বেশ কয়েক মাস অচলাবস্থার সৃষ্টি হয় এবং এখনো দেশ দু’টি সুইডেনের সদস্যপদ প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে গত সপ্তাহে আঙ্কারার সংসদ ভোট দিয়ে ফিনল্যান্ডের সদস্যপদ প্রাপ্তির পথকে সুগম করে দেয়।
এক বছরের কম সময়ের মধ্যে অনুসমর্থন পেয়ে জোটের সদস্য পদ প্রাপ্তির প্রক্রিয়াটি সাম্প্রতিক ইতিহাসে দ্রুততম প্রক্রিয়া হয়ে উঠেছে। এখন ব্রাসেলসে ন্যাটো সদর দফতরের শেষ আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।
ন্যাটোর প্রতিষ্ঠাতা ও চুক্তির রক্ষক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে আনুষ্ঠানিক যোগদানের কাগজপত্র হস্তান্তর করবেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এবং তার নতুন মিত্রদের পাশাপাশি দেশটির নীল-সাদা পতাকা উত্থাপিত হবে।
হেলসিঙ্কি জানিয়েছে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো সদস্যপদ প্রাপ্তির অনুষ্ঠানে বক্তৃতা দিবেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page