October 10, 2026, 12:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় ছেলের লাঠির আঘাতে মা খুন হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিম্মি বেগম (৪৪) আইচগাতি ইউনিয়ন খান মোহাম্মাদপুরের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী। তাদের অভিযুক্ত ছেলের নাম নাদিম ইসলাম।

স্থানীয়রা জানায়, ঘটনার পরপর স্থানীয়রা অভিযুক্ত ছেলে গণপিটুনি দিতে থাকলে পুলিশ গিয়ে তাকে ঘটনাস্থল থেকে আটক করে। তবে স্থানীয়দের বাঁধা সম্মুখীন হতে হয় পুলিশকে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পরে নিরাপত্তার জন্য একটি বাড়িতে অবস্থান নেয় পুলিশ। ঘটনা জানতে পেরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ঘটনাস্থলে উপস্থিত হন।

রূপসা উপজেলা আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. উজ্বল হোসেন জানান, নাদিম সকাল ৮টার দিকে মা মিম্মি বেগমের ওপর চড়াও হয়। পাশে থাকা গাছের একটি ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এ ঘটনা দেখে স্থানীয়রা ওই ছেলেকে মারতে শুরু করে। পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক ছেলেকে আটক করে ক্যাম্পে নিয়ে যেতে চাইলে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশকে বাঁধা দেয় এবং পুলিশের ওপর হামলা চালায়। নিজেদের আত্মরক্ষার জন্য তারা পাশের একটি বাড়িতে অবস্থান নেয়। পরবর্তীতে খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর জানানো হয়। সার্কেল এসপি এ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া রূপসা থানার অফিসার ইনচার্জ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে আসে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page