March 7, 2026, 9:51 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

অবশেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশদ্ভুত ঋসি সুনাক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। তার এই সিদ্ধান্তের ফলে ঋসি সুনাকের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। খবর বিবিসির।

স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক এই প্রধানমন্ত্রীর মাত্র ৫৯ জন এমপির সমর্থন ছিল, যা প্রযোজনীয় ১০০ জনের থেকে কম।

এদিকে সুনাক ১৫০ জনের বেশি এমপির সমর্থন পেয়েছেন, যা পেনি মর্ডান্টের ২৫ জনের চেয়ে অনেক বেশি। ফলে ঋসি সুনাক স্বয়ংক্রিয়ভাবে দেশটির প্রধানমন্ত্রী হতে পারেন।

বরিস বিবৃতিতে বলেছেন, ১০২টি মনোনয়নের খুব উচ্চ বাধা দূর করেছেন। কিন্তু এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, এটি এখন সঠিক সময় নয়।

যুক্তরাজ্যের পত্রিকাগুলোও ঋষি সুনাকের সম্ভাবনার কথা উল্লেখ করে শিরোনাম ও খবর প্রকাশ করেছে প্রথম পাতায় করেছে। দ্য টাইমসের খবরে বলা হয়েছে, বরিস জনসন নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় প্রধানমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হলো ঋষি সুনাকের জন্য।

এ ছাড়া যুক্তরাজ্যের ডেইলি মিরর ও দ্য সান একই রকম শিরোনাম করেছে। দুটি পত্রিকার শিরোনামে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ঋষি সুনাক। আর ডেইলি এক্সপ্রেসের শিরোনামে বলা হয়েছে, বসির সরে যাওয়ায় নতুন প্রধানমন্ত্রী হতে অপেক্ষায় ঋষি সুনাক।

এর আগে ক্যারিবীয় অঞ্চল থেকে অবকাশযাপন শেষে লন্ডনে ফেরেন বরিস জনসন। লন্ডনে ফেরার কিছুক্ষণ পরেই দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে তোড়জোড় শুরু করেন । সে প্রচেষ্টার অংশ হিসেবেই ঋষি সুনাকের সঙ্গেও বৈঠক করেন বরিস।

এদিকে, কনজাভেটিভ পার্টির নতুন নিয়মে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার জন্য কমপক্ষে ১০০ এমপির সমর্থন প্রয়োজন হয়। যারা প্রধানমন্ত্রিত্বের দৌড়ে অংশ নিতে ইচ্ছুক, তাদের সোমবারের (২৪ অক্টোবর) মধ্যে এ সমর্থন নিশ্চিত করতে হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page