October 17, 2026, 1:50 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অস্ট্রেলিয়া সরকার বৃহস্পতিবার ইরান থেকে আগত পর্যটকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তারা স্বল্পমেয়াদি ভিসার মেয়াদ শেষ হওয়ার পর, নিজ দেশে ফিরে না যাওয়ার ঝুঁকি বেড়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।

হোম অ্যাফেয়ার্স বিভাগ এক বিবৃতিতে জানায়, আগামী ছয় মাসের জন্য ইরানি পাসপোর্টধারীরা পর্যটন বা কাজের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরানের যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু অস্থায়ী ভিসাধারীর ক্ষেত্রে নির্ধারিত সময় শেষে অস্ট্রেলিয়া ত্যাগ না করার ঝুঁকি বাড়িয়েছে।’

তবে বিশেষ ক্ষেত্রে, যেমন অস্ট্রেলীয় নাগরিকদের বাবা-মায়ের জন্য, পৃথকভাবে ছাড় দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, ‘ইরানের বর্তমান পরিস্থিতির আগে যে সব ভিজিটর ভিসা দেওয়া হয়েছিল, সেগুলোর অনেকগুলো এখন আবেদন করা হলে হয়তো অনুমোদিত হতো না।’

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত সরকারি ভাবে নেওয়া উচিত, এটি যেন কোনো ব্যক্তির ছুটি কাটাতে আসার ফল হিসেবে না ঘটে।

সরকারি তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় ৮৫ হাজারের বেশি জন্মসূত্রে ইরানী বাসিন্দা রয়েছে, যাদের বড় অংশ সিডনি ও মেলবোর্ন-এ বসবাস করেন।
এদিকে, চলতি মাসে অস্ট্রেলিয়া ইরানের নারী ফুটবল দলের সাত জন খেলোয়াড় ও কর্মকর্তাকে আশ্রয় দেওয়ায় তেহরানের অসন্তোষের মুখে পড়ে।

ওই খেলোয়াড়রা এশিয়ান কাপ ম্যাচে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানানোর পর দেশে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত হন।

পরবর্তীতে সাত জনের মধ্যে পাঁচ জন আশ্রয়ের আবেদন প্রত্যাহার করেন, যা তাদের পরিবারের ওপর চাপ বা হুমকির আশঙ্কা সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page