November 27, 2026, 8:56 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের কাছে ইউরোপে আঘাত হানার মতো সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি না থাকলে সেখানে ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞ’ বা নিউক্লিয়ার হলোকাস্ট শুরু হতে পারে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাংকস গিভিং ডে উপলক্ষে ফ্লোরিডায় নিজের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে সামরিক বাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘তাদের ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রয়েছে; আমাদের (যুক্তরাষ্ট্রে) কাছে পৌঁছানোর সক্ষমতা নেই, কিন্তু ইউরোপে পৌঁছানোর সক্ষমতা তাদের আছে’।

গত কয়েক সপ্তাহ ধরে নিজেদের ক্ষেপণাস্ত্রের আধুনিকায়ন ও সামরিক সক্ষমতা নিয়ে বক্তব্য দিয়ে আসছে তেহরান। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্রদেরও সতর্ক করেছে ইরান। এমন পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্যে ইউরোপে ইরানের ক্ষেপণাস্ত্র পৌঁছানোর সক্ষমতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

ট্রাম্প দাবি করেন, আঞ্চলিক স্থিতিশীলতা না থাকলে ইরান ইসরায়েল এবং ওই অঞ্চলের অন্যান্য দেশে পারমাণবিক হামলা চালাতে পারে। তিনি বলেন, ‘সেক্ষেত্রে দেখা যাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পারমাণবিক অস্ত্র ছুড়ছে এবং সেখানে একটি পারমাণবিক ধ্বংসযজ্ঞ তৈরি হবে’।

মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেন, আমাদের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই। তবে আমাদের যা প্রয়োজন, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি।

ইরানের নেতাদের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘আমি তাদের চিনতে পেরেছি, এবং সত্যি বলতে তারা উন্মাদ। তারা আসলেই উন্মাদ। সে কারণেই আমরা তাদের হাতে পারমাণবিক অস্ত্র যেতে দেব না।’

অন্যদিকে, ড্রোন হামলার ঘটনায় ইতালির দুই নাগরিকের মৃত্যুকে কেন্দ্র করে ইরান ও কুয়েতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। কুয়েতে প্রতিহত করা একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ওই দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইরানকে দায়ী করা হলে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশও এ ঘটনায় ইরানের সমালোচনা করে বিবৃতি দিয়েছে। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর দাবি, নতুন করে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার পরিবেশ তৈরির উদ্দেশ্যেই এ ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page