November 27, 2026, 8:55 am
শিরোনামঃ
১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক
এইমাত্রপাওয়াঃ

মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা প্রক্রিয়াকরণের জন্য ১০ লাখ স্যাটেলাইট বা কম্পিউটিং মডিউল স্থাপনের পরিকল্পনা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল নিয়ন্ত্রক সংস্থা। বুধবার ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের এই পরিকল্পনায় অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের এমন পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই প্রথম অনুমোদন।

এফসিসি জানিয়েছে, এই প্রকল্প যুক্তরাষ্ট্রের দ্রুত সম্প্রসারণশীল সুপার ইন্টেলিজেন্স বা অতি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা খাতকে সহায়তা করবে। সংস্থাটির মতে, পরিকল্পনাটি মানবজাতিকে এমন এক সভ্যতার আরো কাছে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে, যেখানে সূর্যের সম্পূর্ণ শক্তি কাজে লাগানো সম্ভব হবে। এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, যুক্তরাষ্ট্র সুপার ইন্টেলিজেন্সের যুগে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।

স্পেসএক্সের পরিকল্পনা অনুযায়ী, মহাকাশে স্থাপন করা এসব স্যাটেলাইট বা কম্পিউটিং মডিউল ডেটা প্রক্রিয়াকরণের কাজে ব্যবহার করা হবে। এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে পৃথিবীতে ডেটা সেন্টারের বিদ্যুৎ ও পানির চাহিদা বাড়ছে। এই চাপ কমাতে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনকে গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে দেখছেন পরিকল্পনার সমর্থকেরা।

কেন মহাকাশে ডেটা সেন্টার?

এআই শিল্পের দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনায় বিপুল বিদ্যুৎ এবং পানির প্রয়োজন হচ্ছে। পৃথিবীতে এসব অবকাঠামোর পরিবেশগত প্রভাব ও বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করছেন প্রযুক্তি খাতের উদ্যোক্তারা। স্পেসএক্স এফসিসির কাছে দেওয়া আবেদনে বলেছে, মহাকাশে প্রায় নিরবচ্ছিন্ন সৌরশক্তি সরাসরি কাজে লাগানো সম্ভব হবে। এতে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচও তুলনামূলক কম হতে পারে।

প্রতিষ্ঠানটির দাবি, প্রায় নিরবচ্ছিন্ন সৌরশক্তি সরাসরি কাজে লাগিয়ে এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচ সামান্য রেখে এসব স্যাটেলাইট রূপান্তরমূলক ব্যয় ও জ্বালানি দক্ষতা অর্জন করবে। একই সঙ্গে পৃথিবীতে ডেটা সেন্টার পরিচালনার কারণে সৃষ্ট পরিবেশগত প্রভাব উল্লেখযোগ্যভাবে কমাবে। তবে পরিকল্পনাটি নিয়ে সংশয়ও রয়েছে। সমালোচকদের মতে, মহাকাশে ডেটা সেন্টার পরিচালনার প্রযুক্তি এখনো পুরোপুরি বিকশিত হয়নি। বাস্তবে এ ধরনের অবকাঠামো স্থাপন করতে আরো দীর্ঘ সময় লাগতে পারে।

প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও সংঘর্ষের ঝুঁকি

যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও) গত জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, মহাকাশভিত্তিক ডেটা সেন্টার পৃথিবীতে ডেটা সেন্টার নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি, বিদ্যুৎ ও পানির চাহিদা কমাতে পারে। তবে এ প্রযুক্তি বাস্তবায়নে প্রকৌশলগত ও অর্থনৈতিক বাধা রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ডেটা সেন্টারের কম্পিউটিং যন্ত্রপাতি প্রচুর তাপ উৎপন্ন করে। কিন্তু মহাকাশে এসব যন্ত্রপাতি কার্যকরভাবে ঠান্ডা রাখা কঠিন। ফলে তাপ নিয়ন্ত্রণ বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এছাড়া কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে সেগুলোর ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়বে এবং সংঘর্ষের ঝুঁকিও তৈরি হতে পারে বলে সতর্ক করেছে জিএও।

২০৩৩ সালের মধ্যে শুরু করতে হবে স্যাটেলাইট স্থাপন

এফসিসির অনুমোদন অনুযায়ী, স্পেসএক্সকে ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইট স্থাপনের কাজ শুরু করতে হবে। এরপর ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত সর্বোচ্চ সংখ্যার ১০ শতাংশ, অর্থাৎ ১ লাখ স্যাটেলাইট স্থাপন করতে হবে। ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে মোট অনুমোদিত সংখ্যার ৫০ শতাংশ স্থাপনের শর্তও রয়েছে। তবে স্পেসএক্স শেষ পর্যন্ত মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট স্থাপন করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page