November 27, 2026, 8:55 am
শিরোনামঃ
১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক
এইমাত্রপাওয়াঃ

পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। চলতি সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলোর বরাতে রয়টার্স জানায়, বৈঠকে অংশ নিতে সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তান সফর করবেন। শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী এ আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে গত আগস্টে মক্কায় তিন দেশের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা এবং সম্ভাব্য সংঘাত নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে চুক্তিটি করা হয়েছিল।

তিন দেশের সামরিক ও কৌশলগত গুরুত্বও আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য। ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সামরিক বাহিনী দ্বিতীয় বৃহত্তম। সৌদি আরব ইসলামের পবিত্রতম দুই স্থানের দেশ এবং বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক। অন্যদিকে, পাকিস্তান একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম রাষ্ট্র।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page