November 26, 2026, 1:20 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক

ইয়ানূর রহমান : যশোরের শার্শায় ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশকে (৪৫) আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তেবাড়িয়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পুলিশ জানায়, শার্শা থানায় গত ১৯ সেপ্টেম্বর দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে মোস্তাফিজুর রহমান পলাশকে আটক করা হয়েছে। যার মামলা নম্বর ২৩।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, বৃহস্পতিবার যথাযথ পুলিশি নিরাপত্তায় আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page