November 26, 2026, 1:20 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত

ফারুক আহমেদ, মাগুরা : “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাগুরা জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. এস এম নাসিম আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিহির কান্তি বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার সাধন চন্দ্র সরকার, মাগুরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুস সাকিব এবং মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এজাজ আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে ২১টি স্টল স্থান পায়। এসব স্টলে উন্নত জাতের ফ্রিজিয়ান গাভি, জমজ বাছুরসহ শাহিওয়াল গাভি, উন্নত জাতের বকনা ও ষাঁড়, হরিয়ানা জাতের ছাগল, ব্ল্যাক বেঙ্গল, তোতাপুরী ও রামছাগলসহ বিভিন্ন জাতের প্রাণী প্রদর্শন করা হয়।

এছাড়া সৌখিন পাখি ও কবুতর, পাঁচটি বাচ্চাসহ ব্ল্যাক বেঙ্গল ছাগল, পার্সিয়ান বিড়াল, দুই চোখের ভিন্ন রঙের বিড়াল, ব্রাহমা, ফাউমি ও আসিল জাতের মুরগি, দেশি মুরগি, খাকি ক্যাম্বেল ও বেইজিং হাঁস এবং খরগোশ প্রদর্শনীতে স্থান পায়।

প্রদর্শনীতে পেট শপ ও সৌখিন পোষা প্রাণীর স্টলের পাশাপাশি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, রেনাটা পিএলসি, মাগুরা ভিশন ড্রাগস লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ভেটেরিনারি বিভাগ, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যানিমেল হেলথ বিভাগ, এনজিও এডিআই এবং জেলা প্রাণিসম্পদ বিভাগের স্টল অংশ নেয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, শুধু সরকারি চাকরির আশায় বসে না থেকে নারী-পুরুষ সবাইকে উদ্যোক্তা হতে হবে। প্রাণিসম্পদ খাতে উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখা সম্ভব।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page