October 9, 2026, 9:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

অবৈধভাবে খাদ্য মজুত করলে ব্যবস্থা : খাদ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে খাদ্য ঘাটতি ও দুর্ভিক্ষ হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, বাংলাদেশে খাদ্যের কোনো অভাব নেই। দেশে পর্যাপ্ত ধান-চাল মজুত রয়েছে। খাদ্য ঘাটতি ও দুর্ভিক্ষ হওয়ার কোনো আশঙ্কা নেই। অযথা আতঙ্কিত হবেন না।

কেউ অবৈধভাবে মজুত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বৃহস্পতিবার সিরাজগঞ্জ খাদ্য গোডাউন পরিদর্শনের এসে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

এসময় খাদ্যমন্ত্রী আরও বলেন, বায়োফর্টিফাইড জিঙ্ক রাইসের মাধ্যমে দেশের মানুষের জিঙ্কের ঘাটতি পূরণ করা সম্ভব। তিনি পুষ্টিহীনতা দূর করতে জিঙ্ক সমৃদ্ধ ধানের আবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহবান জানান।

মন্ত্রী ধান, চাল ও গম ক্রয় এবং সংগ্রহের বিষয়ে পরামর্শমূলক দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে কয়েকটি গুদামে ধান সংগ্রহে লক্ষ্যমাত্র অর্জিত হয়েছে কি না তা দেখেন।

এ সময় রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, সদর খাদ্য সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আনোয়ার হোসেন, কারিগরি খাদ্য পরিদর্শক মো. অলিউর রহমান, উপ-খাদ্য পরিদর্শক গোপাল চন্দ্র শীল উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page