April 10, 2026, 3:45 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা ও অবৈধ বসতি নির্মাণের ঘটনায় এক বেসরকারি ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রতিষ্ঠান ‘আমানা’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় ১৮ নভেম্বর মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপ করে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমানার বিরুদ্ধে অবৈধ বসতি স্থাপনকারীদের নিরাপত্তা ও সমর্থন দেওয়ার পাশাপাশি পশ্চিম তীরের জমি দখল এবং উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মুখপাত্র হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে।

যে ভবন নির্মাণ প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেটি আমানার সঙ্গে সম্পর্কযুক্ত। নাম: বিনয়ানেইবার আমানা। এই প্রতিষ্ঠানটি মূলত দখলকৃত জমির ওপর ভবন নির্মাণ করে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কাছে বিক্রি করত।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এই নিষেধাজ্ঞা জারির ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক কিংবা বাসিন্দা আমানা এবং বিনয়ানেইবার আমানার সঙ্গে অর্থ লেনদেন করতে পারবে না। পাশাপাশি এই দুই সংস্থায় কর্মরতদের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং যুক্তরাষ্টে এই দুই সংস্থার যত সম্পত্তি রয়েছে, তাও জব্দ থাকবে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে গত সপ্তাহে বিনয়ানেইবার আমানা এবং ইসরায়েলি মন্ত্রিসভার দুই সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছিলেন মার্কিন কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের প্রায় ৯০ জন আইনপ্রণেতা।

বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, আইনপ্রণেতাদের আহ্বানের প্রতি সম্মান জানিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ওই দুই মন্ত্রির ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page