September 6, 2026, 4:08 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প রুট ঘোষণা করেছে ইরান। প্রধান নৌপথে সমুদ্র মাইন থাকার ঝুঁকির কথা উল্লেখ করে বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়।

দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরান প্রণালীটি সাময়িকভাবে পুনরায় খুলতে সম্মত হয়েছে। বিশ্বে মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়।

ইরানের বিপ্লবী গার্ডস এক বিবৃতিতে জানায়, ‘হরমুজ প্রণালী অতিক্রম করতে ইচ্ছুক সব জাহাজকে জানানো যাচ্ছে যে সামুদ্রিক নিরাপত্তার নীতি মেনে চলা এবং সমুদ্র মাইনের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে, বিকল্প নৌপথ ব্যবহার করতে হবে।’

স্থানীয় গণমাধ্যমে উদ্ধৃত ওই বিবৃতিতে প্রণালীতে প্রবেশ ও বের হওয়ার বিকল্প পথের নির্দেশনাও দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার এক ঘণ্টারও কম সময় আগে এই সমঝোতা হয়। তিনি শর্ত মানা না হলে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করার হুমকি দেন।

মার্চের শুরু থেকে তেহরান কার্যত এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে রেখেছিল। এতে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page