April 13, 2026, 8:58 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

অবৈধ সম্পদ অর্জন ও পাচার মামলায় পি কে হালদারের ২২ বছরের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারকে ২২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। পি কে হালদারের বিরুদ্ধে ৫২ মামলার মধ্যে এটি প্রথম মামলার রায়।

রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা, অবন্তিকা বড়াল ও শংখ বেপারী আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ অক্টোবর একই আদালত দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ঠিক করেন।

এদিকে আসামি পি কে হালদারসহ ১০ জন পলাতক রয়েছেন। পলাতক থাকায় তারা আইনি লড়াই করতে পারেননি। পলাতক অপর আসামিরা হলেন- পি কে হালদারের মা লিলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ জানুয়ারি প্রায় ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page