October 8, 2026, 4:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে মাদকের কারবার। কিছুদিন বিরতির পর সীমান্তজুড়ে ফের সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারীরা।

স্থানীয়দের ভাষ্য, এখন সীমান্ত এলাকায় “হাত বাড়ালেই” মিলছে মাদক।

রবিবার ভোররাত থেকে দিনভর পৃথক অভিযানে বিজিবি মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের বিভিন্ন ক্যাম্পের সদস্যরা ৪ কেজি গাঁজাসহ মোট ৫৫৩ বোতল মাদক উদ্ধার করেছে। পাশাপাশি ভারতীয় বিভিন্ন প্রকারের ২৯২৫ বোতল ঔষধও জব্দ করা হয়। তবে এসব অভিযানে কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, সামন্তা ক্যাম্প সীমান্ত সংলগ্ন একটি ভুট্টাক্ষেতের পাশ থেকে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। নতুনপাড়া ক্যাম্প ১৬ বোতল ফেনসিডিল ও ৭২ বোতল উইনসেরেক্স এবং এসকাফ সিরাপ জব্দ করে। মাঠিলা ক্যাম্প পৃথক অভিযানে ৪ কেজি গাঁজা, ৪২৫ বোতল ভারতীয় উইনসেরেক্স ও এসকাফ সিরাপ উদ্ধার করে। একই ক্যাম্প শ্মশানঘাট সংলগ্ন একটি ড্রাগন বাগানের পাশ থেকে ২৯২৫ বোতল ভারতীয় বিভিন্ন ঔষধ জব্দ করে।

সংশ্লিষ্টরা জানান, সীমান্ত দিয়ে ভারত থেকে আসা মাদকের বড় একটি অংশ বিজিবির অভিযানে ধরা পড়লেও উল্লেখযোগ্য পরিমাণ চালান দেশের অভ্যন্তরে পাচার হয়ে যাচ্ছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্তজুড়ে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং টহল জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান ‘শূন্য সহনশীলতা’ নীতিতে অবিচল।

সীমান্ত এলাকায় মাদকের এমন বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা আরও কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।



Our Like Page