April 13, 2026, 6:59 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

অবৈধ সম্পদ অর্জন ; কুমিল্লা রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখকের বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক মো. নাজিম আলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ৫৬ লাখ ২৭ হাজার ৪৪৪ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও এক লাখ ৩০ হাজার ৮০৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গতকাল বুধবার সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. আতিকুর রহমান বাদী হয়ে দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামির বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামির সম্পদ বিবরণী তলব করা হলে ২০২০ সালের জুলাই মাসে সম্পদ বিবরণী দুদকে পাঠান। বিবরণীতে আসামি স্ত্রীর নামে ৬৪ লাখ ৭৫ হাজার টাকা সহ এক কোটি ২ লাখ ৫৭ হাজার ৪৪৪ টাকার সম্পদের ঘোষণা করেন। দুদকের অনুসন্ধানে আসামির বৈধ সম্পদ পাওয়া যায় ৪৬ লাখ ৩০ হাজার টাকার। অর্থাৎ আসামি ৫৬ লাখ ২৭ হাজার ৪৪৪ টাকার সম্পদ অবৈধ উপায়ে অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page