October 18, 2026, 2:46 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

অর্থনৈতিক সংকটে উত্তাল বলিভিয়া ; প্রেসিডেন্টের পদত্যাগ দাবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে খনি শ্রমিক ও গ্রামীণ ইউনিয়নের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন এখন দেশজুড়ে তীব্র আকার ধারণ করেছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানী লা পাজের কেন্দ্রীয় চত্বর প্লাজা মুরিলোতে বিক্ষোভকারীরা প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

নিরাপত্তাবেষ্টনী ভেঙে চত্বরে ঢোকার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। জবাবে বিক্ষোভে অংশ নেওয়া খনিশ্রমিকরা বিস্ফোরক নিক্ষেপ করে বলে জানা যায়। ফেডারেশন অব মাইনিং কোঅপারেটিভসের নেতৃত্বে হাজার হাজার খনিশ্রমিক এই বিক্ষোভে অংশ নিচ্ছেন।

খনিশ্রমিকদের এই আন্দোলনের পেছনে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি রয়েছে। তারা খনির কাজে প্রয়োজনীয় বিস্ফোরক ও জ্বালানি তেলের সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি খনি সংক্রান্ত চুক্তির শর্তাবলী পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। এছাড়া খনিশিল্পে নতুন ও আধুনিক নিয়ম চালুর দাবিও তুলেছেন আন্দোলনকারীরা।

বর্তমান প্রশাসনের দাবি, বিরোধী গোষ্ঠী এবং সাবেক বামপন্থি প্রেসিডেন্ট ইভো মোরালেস এই আন্দোলনকে উসকে দিচ্ছেন। মোরালেস একসময় ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন এবং বলিভিয়ার গ্রামীণ অঞ্চলে এখনো তার উল্লেখযোগ্য সমর্থন রয়েছে। ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি দেশটির নেতৃত্ব দেন।

তবে মোরালেস সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, সরকার তাকে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করছে। তিনি খাদ্য, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার সমালোচনাও করেন।

তিনি আরও লেখেন, বিক্ষুব্ধরা তাদের সামাজিক বিবেক এবং এমন এক সরকারের বিরুদ্ধে ক্ষোভ থেকে চালিত হচ্ছে, যা প্রথম দিন থেকেই সংবিধান ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page